দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, মাদকবিরোধী উদ্যোগ নিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়েছেন ইশরাক। তাঁর মতে, মাদকের বিষয়টি বন্ধ করার উদ্দেশ্য ভালো থাকলেও পরিস্থিতি সামাল দিতে না পারার দায় স্বরাষ্ট্রমন্ত্রীর।
সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, ‘সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর। গুলি কেন খেলেন ইশরাক ভাই? অর্থাৎ, স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করে। আরেকজন এই পাপে ভোগেন। এটা আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা। মাঝখান দিয়ে ইশরাক ভাই ফাঁদে পড়ে গেলেন।’
এ সময় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, বিএনপি সরকার সবার নিরাপত্তা নিশ্চিত করার কথা বললেও হিন্দু সম্প্রদায়ের মানুষ ভালো নেই। গত তিন-চার মাসের তথ্যেও বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনা দেখা গেছে বলে দাবি করেন তিনি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘটনা প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিষয়টি হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে সংবেদনশীল। এমন কোনো কাজ করা উচিত নয়, যাতে তাঁরা ক্ষুব্ধ, দুঃখিত বা আঘাতপ্রাপ্ত হন। এ বিষয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষের প্রতি সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
নিজের বক্তব্যের কারণে তাঁকে ‘শাহবাগী হিন্দুদের নতুন ভার্সন’ বলে আখ্যা না দেওয়ার অনুরোধও জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষের বক্তব্য সবার কাছে পৌঁছে দেওয়াই তাঁর উদ্দেশ্য। ভুল-বোঝাবুঝি দূর করতে দুই পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানান তিনি।
এমএম/